“হবিগঞ্জ শহরে ছিঁচকে চুরি বেড়েছে” — পুলিশ সুপার

“হবিগঞ্জ শহরে ছিঁচকে চুরি বেড়েছে” — পুলিশ সুপার
“হবিগঞ্জ শহরে ছিঁচকে চুরি বেড়েছে” — পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ শহরে ছিঁচকে চুরির প্রবণতা বেড়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। তবে তার দাবি, বড় ধরনের অপরাধ কমেছে।  বৃহস্পতিবার দুপুরে দিয়ানতরাম সাহার বাড়ি এলাকায় ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্র জনি দাসের বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পুলিশ সুপার বলেন, “ছোটখাটো চুরির ঘটনা অনেক সময় থানায় জানানো হয় না। কেউ কেউ সাধারণ ডায়েরিও করেন না, শুধু ফেসবুকে পোস্ট দেন— এতে অনেক কিছু আমাদের দৃষ্টির বাইরে থেকে যায়।”

তিনি বলেন, “যখন বড় অপরাধ কমে, তখন কিছু এলাকায় ছিঁচকে অপরাধ বাড়তে দেখা যায়। জনির ঘটনায় বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে, যার মধ্যে হত্যায় ব্যবহৃত ছুরিও রয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”

সবশেষে তিনি বলেন, “নাগরিকদের সক্রিয় সহযোগিতা থাকলে এমন অপরাধ অনেকটাই কমে আসবে।”