আদালতপাড়ায় সাংবাদিককে আইনজীবীর চরথাপ্পর

আদালতপাড়ায় সাংবাদিককে আইনজীবীর চরথাপ্পর
আট থেকে দশজন লোকের সামনে সাংবাদিককে আঘাত করেন আইনজীবী নুরুল ইসলাম চৌধুরী

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে শেখ আব্দুল জলিল নামে এক সিনিয়র সাংবাদিককে আদালতপাড়ায় প্রকাশ্যে চরথাপ্পর মেরেছেন এক আইনজীবী।

নুরুল ইসলাম চৌধুরী নামে ওই আইনজীবীর চরথাপ্পরের ভিডিও শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফেসবুকে ছড়িয়ে পড়লে তিনি কড়া সালোচনার মুখে পড়েন।

দৈনিক জনতার হবিগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল জলিল একইদিন জেলা আইনজীবী সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে একটি লিখিত অভিযোগ এবং সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে গত ১৫ এপ্রিল বিকেল সোয়া ৫টায় হবিগঞ্জ আইনজীবী সমিতির ভবনে নিজ চেম্বারে সাংবাদিককে চরথাপ্পর মারেন আইনজীবী নুরুল ইসলাম।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা গেছে— আট থেকে দশজন লোকের সামনে আইনজীবীর চেম্বারে প্রবেশ করছেন সাংবাদিক আব্দুল জলিল। এ সময় আইনজীবী নুরুল ইসলাম তেড়ে এসে তার ডান গালে সজোড়ে একটি থাপ্পর মাড়েন।

লিখিত অভিযোগে সাংবাদিক আব্দুল জলিল উল্লেখ করেছেন— তার দুসম্পর্কের ভাগ্নী ও শিক্ষানবীশ আইনজীবী এক তরুণীকে নুরুল ইসলামের চেম্বারে যেতে বারণ করায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে চরথাপ্পর ও মারপিট করেছেন। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এদিকে, সাংবাদিককে প্রকাশ্যে থাপ্পর দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর নানা শ্রেণিপেশার লোকজন এর নিন্দা করেছেন। কয়েকজন সাংবাদিকরা আইনজীবী নুরুল ইসলাম চৌধুরীকে আইনের আওতায় আনারও দাবি জানান।

যোগাযোগ করা হলে হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর  খোয়াইকে বলেন, একজন সিনিয়র সাংবাদিকের সাথে এরকম আচরণ নিন্দনীয়। সাংবাদিক সমাজের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও অভিযুক্ত আইনজীবীকে আইনের আওতায় আনার দাবি জানাই।

এ ব্যাপারে হবিগঞ্জ আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান রুমি বলেন,  লিখিত অভিযোগটি আমার হাতে এসেছে। আমরা ওই আইনজীবীকে শোকজ করেছি।  ‘অন্যায়কারী যে কোন পেশারই হোক— প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিৎ’ কথাটিও তিনি যোগ করেন।