গাড়ি পুড়ানোর মামলায় ইউপি সদস্য কারাগারে
নবীগঞ্জে বিশেষ অভিযানে করগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিজান করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের বাসিন্দা।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, এসআই জয়ন্ত দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে মিজানকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ি পোড়ানোর মামলার সন্দিগ্ধ আসামি। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকা- দমনে অভিযান অব্যাহত থাকবে।
