বানিয়াচঙ্গের যুবলীগ নেতা রাসেল মিয়া কারাগারে

বানিয়াচঙ্গের যুবলীগ নেতা রাসেল মিয়া কারাগারে
বানিয়াচঙ্গের যুবলীগ নেতা রাসেল মিয়া কারাগারে

বানিয়াচঙ্গ উপজেলা যুবলীগ সদস্য মোঃ রাসেল মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বানিয়াচং থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

এর আগে উপজেলার বড়বাজারে নিজের রডসিমেন্টের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল মিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ হারুন মিয়ার ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ২০২৪ সালের ১৯ জুলাই বানিয়াচং উপজেলার শহীদ মিনারে ছাত্রজনতার উপর হামলার মামলায়

তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রাসেল বানিয়াচং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর মিয়ার চাচাতো ভাই এবং সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমানের মামাতো ভাই।