মাধবপুরে সার ও কীটনাশক ব্যবসায়ীদের জরিমানা
মাধবপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার জন সার ও কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেম চৌমুহনী ইউনিয়নের জয়পুর মসজিদ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
লাইসেন্সবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রয়, সারের অতিরিক্ত মূল্য গ্রহণ এবং কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে পরিচালিত এ অভিযানে লাইসেন্স, ক্যাশ মেমো ও রেজিস্ট্রারবিহীনভাবে সার ও কীটনাশক বিক্রয়ের দায়ে ৪টি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
