মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে পেটালো যুবককে, পরে কারাগারে

মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে পেটালো যুবককে, পরে কারাগারে
মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে পেটালো যুবককে, পরে কারাগারে

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে মোবাইল চুরির অভিযোগে এক যুবককে গাছে বেঁধে মারধর করেছে স্থানীয়রা। পরে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

নির্যাতিত যুবকের নাম ফজর উদ্দিন (২৭), খাগাউড়া ইউনিয়নের তাজপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। ঘটনা ঘটেছে ৩০ জুন ভোররাতে।

পরিবার জানায়, ফজর উদ্দিন মাছ ধরতে বাড়ি থেকে বের হলে একই গ্রামের আফজাল মিয়া, লোকমান মিয়া ও মুক্তার মিয়া তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। একটি নারকেল গাছের সঙ্গে বেঁধে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। আশপাশে থাকা লোকজন কেউ বাধা দেননি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, “স্থানীয়রা চুরির অভিযোগে ফজর উদ্দিনকে ধরে মারধর করেন। পরে তাঁকে চিকিৎসা দিয়ে থানায় আনা হয়। ১৫১ ধারায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরদিন জামিন পেয়েছেন।”

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। মানবাধিকারকর্মীরা আইন নিজের হাতে নেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

অভিযুক্ত আফজাল মিয়া দাবি করেন, ফজর উদ্দিন তার বসতঘর থেকে মোবাইল চুরি করেছে বলে ধরে রাখা হয়েছে। তবে ফজরের পরিবার বলছে, মারধর হয়েছে পূর্ব বিরোধের জের ধরে, মোবাইল চুরির কারণে নয়।