‘নদীর তলদেশে পুকুর ও দিঘী’

‘নদীর তলদেশে পুকুর ও দিঘী’
‘নদীর তলদেশে পুকুর ও দিঘী’

অপরিকল্পিত বালু, মাটি উত্তোলন, দখল ও ময়লা আবর্জনা ফেলার কারণে নদীর প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। পানি দূষণসহ নদী গর্ভের গঠন প্রক্রিয়া বদলে যাচ্ছে, নদী ভাঙছে, মাছসহ জলজ প্রাণীর প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। গত মঙ্গলবার খোয়াই নদী পরিদর্শন শেষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও খোয়াই রিভার ওয়াটারকিপারের নেতৃবৃন্দ একথা বলেন।

আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সংগঠনগুলো এদিন খোয়াই নদীতে অপরিকল্পিত বালু উত্তোলন, দখল-দূষণ পরিদর্শন করেন। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নৌকা নিয়ে খোয়াই নদীর বিভিন্ন স্থান পরিদর্শন করা হয়। এ সময় প্রতিনিধিদল দেখেন নদীর ভিতর থেকে বড় বড় ড্রেজার মেশিন, এক্সকেভেটর ও ট্রাক্টর দিয়ে অনিয়ন্ত্রিতভাবে মাটি  ও বালু উত্তোলন করা হচ্ছে। নদীর ভিতর গভীর গর্ত করে বড় বড় পুকুর, দিঘির মতো করে ফেলা হয়েছে। এছাড়া খোয়াই মুখ এলাকায় নদীতে আবর্জনা ফেলায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে এলাকাটি। যা থেকে দুর্গন্ধ ও দূষণ ছড়াচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ সংগঠক ও লেখক তাহমিনা বেগম গিনি, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের সহকারি অধ্যাপক মোঃ আইনুদ্দিন হক, জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন, প্রভাষক মোঃ আবু তালহা, প্রভাষক অলকা শাহ রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি