অস্বাস্থ্যকর পরিবেশে গরু জবাই, কসাইয়ের অর্থদণ্ড

নবীগঞ্জ উপজেলায় নীতিমালা অমান্য করে গরু জবাইয়ের অপরাধে মাসুক মিয়া নামে এক কসাইকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মাসুক মিয়া নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী রোডের বাসিন্দা। নিজ বাড়িতে গরু জবাই করে নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে মাংস বিক্রি করছিলেন। নীতিমালা অনুযায়ী সেখানে ভেটেরিনারী সার্জনের উপস্থিতি ছিল না। ঘটনাস্থলের পরিবেশও অস্বাস্থ্যকর ছিল। এজন্য ভ্রাম্যমাণ আদালত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর আওতায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।