একটি পা ভাঙল, ভেঙে পড়ল একটি পরিবার

একটি পা ভাঙল, ভেঙে পড়ল একটি পরিবার
একটি পা ভাঙল, ভেঙে পড়ল একটি পরিবার

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ইমন মিয়া (২৮) এখন বাড়ির এক কোণে চুপচাপ পড়ে আছেন। কয়েক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় ডান পা ভেঙে যায় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার দরকার। কিন্তু অভাবের কাছে সেই চিকিৎসাও এখন

 দূরাশা।

ইমনের পরিবারে সাত সদস্য। এক ভাই শারীরিকভাবে অক্ষম, বাবা মানসিক ভারসাম্যহীন। দুই শিশু সন্তানকে নিয়েও চিন্তার শেষ নেই। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন ইমন নিজেই। এখন তিনি কর্মক্ষম না থাকায় পুরো পরিবারটি পড়ে গেছে চরম সংকটে।

ইমনের স্বজনরা বলছেন, সময়মতো অস্ত্রোপচার না হলে চিরতরের জন্য পঙ্গু হয়ে যেতে পারেন তিনি। অথচ চিকিৎসার ব্যয় বহন করার মতো সঞ্চয় নেই তাঁদের।

এই অবস্থায় হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ইমনের পরিবার। কেউ পাশে দাঁড়াতে চাইলে বিকাশ নম্বরে সাহায্য পাঠাতে পারেন— ০১৭৫০৯৫০৩৬৪ (পার্সোনাল)