চুনারুঘাটে ঢলে ভেসে গেল একমাত্র কাঠের সাঁকো

চুনারুঘাট প্রতিনিধি ॥ দুদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে ভেসে গেছে রানীগাঁও-গরমছড়ি সড়কের মাইজ গাঙ্গের কাঠের সাঁকো। গতকাল রবিবার ভোরে ঢলের ¯্রােতে সাঁকোটি উপড়ে গিয়ে পাশের ধানক্ষেতে আটকে পড়ে।

ফলে গরমছড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে চুনারুঘাট শহরের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সহ¯্রাধিক মানুষ।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী হারুনুর রশীদ বলেন, ‘সকালে ব্রিজটা ভেসে যায়। আমরা স্থানীয়রা গিয়ে কাঠগুলো উঠিয়ে রাখছি।’

তাঁর ভাষ্য, সাঁকোটি ছিল এলাকাবাসীর যাতায়াতের একমাত্র

ভরসা। এটি দিয়েই ইউনিয়ন পরিষদ, বাজার ও শহরে যাওয়া হতো। এখন জরুরি প্রয়োজনে বা অসুস্থ রোগী নিয়েও কেউ বের হতে পারছে না।

এছাড়া উৎপাদিত সবজি ও খাদ্যপণ্য বাজারে নিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। দ্রুত একটি নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া খোয়াইকে বলেন, ‘ব্রিজটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি। সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প এরই মধ্যে পাঠানো হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে শিগগিরই কাজ শুরু হবে।’