তাঁতীলীগের নেতাকে টেনেহিঁচড়ে পুলিশে সোপর্দ

তাঁতীলীগের নেতাকে টেনেহিঁচড়ে পুলিশে সোপর্দ
গতকাল বুধবার একদল লোক মতিঝিল এলাকার রাস্তা থেকে কবির মিয়া খন্দকারকে আটক করে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা তাঁতীলীগ সভাপতি কবির মিয়া খন্দকারকে আটক করে রাজধানী ঢাকার মতিঝিল থানায় দেওয়া হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে একদল লোক মতিঝিল এলাকার রাস্তা থেকে তাকে আটক করে।

কবির মিয়া খন্দকার উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

তাঁকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, একদল যুবক তাকে আটক করে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। পরে মতিঝিল থানায় সোপর্দ করা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর আলম

বলেন, “কবির মিয়া খন্দকার চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামী। তাকে চুনারুঘাট থানায় এনে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।”