হবিগঞ্জে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ২৩০

হবিগঞ্জে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ২৩০
হবিগঞ্জে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ২৩০

সাইফুল ইসলাম ॥ গত মঙ্গলবার (১৩ মে) হবিগঞ্জ জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৩৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত থেকেছে। এসএসসির বাংলা ২য়পত্রে ২৩০ জন, দাখিলের আরবি ১ম পত্রে ৮৯ জন এবং ভোকেশনালের ইংরেজী ১ম পত্র পরীক্ষায় আরও ১৬ জন অনুপস্থিত থাকে।

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার আল নাদরুন বিন আকন গতকাল খোয়াইকে এ তথ্য দিয়েছেন। এদিন জেলার কোন কেন্দ্রে শিক্ষক বা শিক্ষার্থী বহিস্কারের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

জানা গেছে, এবার জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৭ হাজার ১৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৯৯ জন।