চুনারুঘাটে তিন বাংলাদেশিকে ফেরৎ দিল বিএসএফ

চুনারুঘাটে তিন বাংলাদেশিকে ফেরৎ দিল বিএসএফ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৩ বাংলাদেশি নারী-পুরুষকে ফেরৎ দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার রাতে তাদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার দোলো হাওলাদারের মেয়ে বিথী হাওলাদার (২৫), নড়াইল সদর উপজেলার রকিব আলীর মেয়ে

নূরজাহান বেগম (৪৫), নড়াইলের সিঙ্গিয়া উপজেলার জালাল শেখের ছেলে নান্নু শেখ (৪৯)।

পুলিশ জানায়, তারা চুনারুঘাটের বাল্লা সীমান্ত দিয়ে স্থানীয় আদম বেপারীদের মাধ্যমে ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতের মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মঙ্গলবার ভারতে প্রবেশের পর বিএসএফ তাদের আটক করে। পরে একইদিন বাল্লা সীমান্তে পতাকা বৈঠক শেষে বিএসএফ তাদের বিজিবির নিকট হস্তান্তর করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আজ বুধবার তাদের হবিগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।