ভ্রাম্যমাণ আদালত

দোকানে মূল্য তালিকা না থাকায় ৪ জনকে অর্থদণ্ড

দোকানে মূল্য তালিকা না থাকায় ৪ জনকে অর্থদণ্ড
ভ্রাম্যমাণ আদালত

হবিগঞ্জ : মাধবপুর উপজেলায় মূল্য তালিকা টানিয়ে না রাখার অপরাধে চার মুদি দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (২ মার্চ) বিকেলে মাধবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম উপজেলার নোয়াপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

তিনি বাজারের মুদি দোকানি ওয়াসিম মিয়াকে ৪ হাজার, সমীর পাল ৫ হাজার, মরণ দেব এবং নন্দন পালকে ৩ হাজার টাকা করে অর্থদ- করেছেন। মুজিবুল ইসলাম বলেন, রোজা উপলক্ষে নোয়াপাড়া বাজার মনিটরিং করা হয়। এ সময় মূল্য তালিকা টানিয়ে না রাখা ও ভোক্তাদের থেকে পণ্যের অতিরিক্ত দাম আদায়ের অপরাধে ৪ মুদি দোকানীকে ১৫ হাজার টাকা অর্থদ- করা হয়। 

মাধবপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে এবং রোজায় এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।