লাইসেন্সবিহীন আল রাফি ও হেলথ কেয়ার হাসপাতালে প্রশাসনের তালা

লাইসেন্সবিহীন আল রাফি ও হেলথ কেয়ার হাসপাতালে প্রশাসনের তালা
লাইসেন্সবিহীন আল রাফি ও হেল কেয়ার হাসপাতালে প্রশাসনের তালা

লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত হওয়ায় হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডের হেলথ কেয়ার ও কালিবাড়ী রোডের আল-রাফি হাসপাতালকে জরিমানা ও তালাবদ্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু।

অভিযানে দেখা যায়, ১০ শয্যা হাসপাতালগুলোর চিকিৎসক-নার্স অনুপস্থিত, ল্যাবের মান নিম্ন, অপারেশন চলত মানহীন শয্যায় এবং অতিরিক্ত টাকা নেওয়া হতো। প্রতিটি হাসপাতালকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট বুলবুল আক্তার সেতু জানান, নির্দেশনা মেনে যোগ্যতা অর্জন করলে পুনরায় চালু করার সুযোগ থাকবে।

সিভিল সার্জন ডাঃ শরীফ মোঃ সানজিদ জামান বলেন, জেলা প্রশাসন, সিভিল সার্জন ও এসপির সমন্বয়ে হাসপাতাল তদারকি কমিটি গঠন করা হয়েছে, শিগগির অন্যান্য অবৈধ হাসপাতালও বন্ধ করা হবে।