লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
দোকানে ভ্রাম্যমাণ আদালত

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার কালাউক সড়ক বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাশ অনুপের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পরিবেশ আইনে অর্পিতা মিষ্টান্ন ভা-ারকে ১ হাজার ৫০০ টাকা, প্রিয়ন্তি সুইটমিটকে ১ হাজার ৫০০ টাকা, হাজী মফু এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং গ্রামীণ ফুডকে ১ হাজার

৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের সিএ কামাল আহমেদ, পুলিশ উপপরিদর্শক শুভ বণিক এবং আনসার ও ভিডিপি সদস্যরা।