হবিগঞ্জে এনসিপির তালিকায় ঘাটতি

হবিগঞ্জে এনসিপির তালিকায় ঘাটতি
হবিগঞ্জে এনসিপির তালিকায় ঘাটতি

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ সদর ও আজমিরীগঞ্জ উপজেলায় ২০০ জন ভোটার সমর্থনের শর্ত পূরণ করতে পারেনি। দলটির জমা দেওয়া তালিকা অনুযায়ী, হবিগঞ্জ সদরে ১৮১ এবং আজমিরীগঞ্জে ১৮৬ জন ভোটারের স্বাক্ষর রয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মাহবুবুল বারী চৌধুরী মুবিন খোয়াইকে বলেন, “স্বল্প সময়ের মধ্যে কাজ করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছে। তবে ইতিমধ্যে সংশোধিত তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে।”

এর আগে দলটি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। আবেদন যাচাই-বাছাইয়ে দেখা যায়, এনসিপির গঠনতন্ত্র যথাযথ নয়। পাশাপাশি দলটির ২৫টি উপজেলা কমিটির মধ্যে কোথাও কোথাও নির্ধারিত ২০০ ভোটার সমর্থকের তালিকা

 অসম্পূর্ণ। এমনকি একাধিক উপজেলায় একই ব্যক্তির নাম একাধিকবার ভোটার হিসেবে দেখানো হয়েছে।

এমন বিভিন্ন ত্রুটি ও ঘাটতির কারণে নির্বাচন কমিশন দলটিকে ১৫ দিনের মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছে।

কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক গত ২২ জুন দাখিলকৃত নিবন্ধন আবেদন যাচাই করে দেখা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২, রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ এবং প্রযোজ্য নির্দেশিকা অনুযায়ী কিছু প্রাথমিক ত্রুটি ও ঘাটতি রয়েছে।”