ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

হবিগঞ্জে নিম্নমানের সয়াবিন তেল বিক্রয়

হবিগঞ্জে নিম্নমানের সয়াবিন তেল বিক্রয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরে অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার (২ মার্চ) দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকায় এ অভিযান করেন অধিদপ্তর হবিগঞ্জের সহকারি পরিচালক শ্যামল পুরস্কায়স্থ। 

তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিং এবং ভোজ্য তেল সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে চৌধুরীবাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ভোজ্য তেল সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়ের কারণে মোদক ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ওজনে কম দেওয়া ও নিম্নমানের সয়াবিন তেল বিক্রেতা শাপলা এন্টারপ্রাইজকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে কঠোরভাবে সর্তক করে দেওয়া হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি দেওয়ান মিয়াসহ আনসার সদস্যরা।