অটোরিকশা চালককে অর্থদণ্ড
রোজার বাজার মনিটরিংয়ে অটোরিকশা চালককে অর্থদণ্ড
হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল বাজারে সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যের দায়ে এক সিএনজি অটোরিকশা চালককে অর্থদ- করা হয়েছে। এছাড়া রোজার সময়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়— এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকল চালককে কঠোর হুশিয়ারি দেওয়া হয়েছে।
রোববার (২ মার্চ) দৈনিক খোয়াইয়ে “এলোপাতাড়ি অটোরিকশা পার্কিংয়ে অতিষ্ঠ মানুষ” শিরোনামে সংবাদ প্রকাশের পর বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ গিয়াস উদ্দিন এক অভিযান পরিচালনা করেন।
বাহুবল বাজারে সড়ক পরিবহন আইন-২০১৮ অমান্যের দায়ে এক সিএনজি অটোরিকশা চালককে তিনি ৫০০ টাকা অর্থদ- করেছেন। এছাড়া এলোপাথারি পার্কিং এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকল গাড়িচালককে গঠোর নির্দেশনা দেন।
পরে ইউএনও পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিন্ত্রণে রাখতে বাহুবল বাজার মনিটরিং করেছেন। এ সময় প্রত্যেকটি দোকানে মূল্য তালিকা টানিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের বলে দেওয়া হয়। বাহুবল থানা পুলিশের সদস্যরা এ অভিযানে উপস্থিত ছিলেন।
