একাত্তরে লাখাইয়ে নিহত ১২৭ জনের প্রতি শ্রদ্ধা

একাত্তরে লাখাইয়ে নিহত ১২৭ জনের প্রতি শ্রদ্ধা
একাত্তরে লাখাইয়ে নিহত ১২৭ জনের প্রতি শ্রদ্ধা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ১৮ সেপ্টেম্বর লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা নারকীয় তা-ব চালিয়ে ১২৭ নিরীহ গ্রামবাসীকে একত্রিত করে ব্রাশফায়ার করে হত্যা করেছিল। ১২৭ শহীদের স্মরণে কৃষ্ণপুর বধ্যভূমিতে নির্মিত হয়েছে স্মৃতি সৌধ।

প্রতি বছরের মতো এ বছরও উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামবাসীর উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক

অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় ও আব্দুল ওয়াহাব। এছাড়া কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সূত্রধর, শহীদ পরিবারের সন্তান বাবলু রায়, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

ফুল অর্পণের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় ১২৭ শহীদসহ সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাদের পারলৌকিক মঙ্গল কামনা করা হয়।