হবিগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে সাড়ে তিন লাখ শিশু

হবিগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে সাড়ে তিন লাখ শিশু
হবিগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে সাড়ে তিন লাখ শিশু

হবিগঞ্জ : হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫৩ হাজার ৩২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস সংবাদ সম্মেলন করে তথ্য এ দেন।

জেলার ৯ উপজেলায় আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এ সময় জানানো হয়।

ক্যাম্পেইনে ১ হাজার ৯২৭টি টিকাদান কেন্দ্রে কাজ করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও সেচ্ছাসেবীসহ মোট ৪ হাজার ৯৯৪ জন লোক প্রস্তুত আছেন।

সিভিল আরও সার্জন জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৫৮৪ জন শিশুকে ১টি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১১ হাজার ৭৪১ শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ ম্মেলনে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বলসহ চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, ভিটামিন এ ক্যাপসুল শিশুর অপুষ্টি, অন্ধত্ব প্রতিরোধ, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত, হাম ও ডায়রিয়াজনিত মৃত্যুর হার হ্রাসসহ সকল ধরনের মৃত্যুর হার হ্রাস করে।